রাজনীতি

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর ফের লাঠিচার্জ

প্রকাশিত :
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
/
২৫ বার সংবাদটি দেখেছে

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর ফের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। তথ্য অনুযায়ী, শাহবাগ থেকে একটি মিছিল যমুনা অভিমুখে রওয়ানা দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। রাজধানীর শাহবাগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মিছিলের নেতৃত্বে ছিলেন ইনকিলাব মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে দ্রুত রিক্সার মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। তবে আহতদের সংখ্যা ও তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এর আগের অবস্থান কর্মসূচি ও যমুনার সামনে সংঘটিত বিক্ষোভে পুলিশ আগেই সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছিল।

এই ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


কুশল/সাএ



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *